কুয়েতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত কাতারের আক্রমণভাগকে আটকে রাখলেও অতিরিক্ত ৩০ মিনিটে আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টের আমন্ত্রিত দলটির কাছে হারল ১-০ গোল ব্যবধানে। তাতেই বিদায় নিতে হলো হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।
ভারতের শ্রী কান্তিরাভা স্টেডিয়াসে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বাংলাদেশ ইতিবাচক ফুটবল খেললেও পুরো পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কাতার। পুরো ম্যাচের ৭২ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে কাতার। আর বাংলাদেশের গোলবারে মোট শট নিয়েছে ১১টি।
অন্যদিকে পুরো ম্যাচে কেবল ২৮ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পেরেছে বাংলাদেশের ফুটবলাররা। আক্রমণেও খুব একটা সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। কাতারের গোলবার বরাবর মোট শট নিয়েছে মাত্র তিনটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা।
ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষই পায় বাংলাদেশ দল। র্যাংকিংয়ে ঢের এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আগের মুখোমুখি দুই লড়াইয়ের দুটিতেই কাতারের কাছে হেরেছে বাংলাদেশ।
এরপরও সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে ছাড় দিয়ে কথা বলেনি লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। ম্যাচের শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সেই সুবাদে দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ আসে। রাকিব হোসেনের দেয়া ক্রসে কাতারের ডিফেন্ডারের মিসে বল পেয়ে যায় মোরসালিন। কিন্তু গোলরক্ষককে পরাস্থ করতে পারেননি তিনি।
এরপর প্রথমার্ধের বাকি সময়ে দুদলই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চালাতে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই। ফলে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যতেই।
দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবল খেলতে থাকে কাতার। আক্রমণও করে ভুড়িভুড়ি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। পুরো ম্যাচে কাতারের গড়া আক্রমণ শক্তহাতে প্রতিহত করে বাংলাদেশ। অন্যদিকে গোলের প্রয়াস চালায় বাংলাদেশও। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্যতেই শেষ হয়েছে দ্বিতীয়ার্ধ।
অতিরিক্ত সময়ের খেলায় গোলের নেশায় বুঁদ হয়ে ওঠে কাতারের ফুটবলাররা। চালাতে থাকে একের পর এক আক্রমণ। প্রতিবার বাংলাদেশকে রক্ষা করেছে গোলকিপার আনিসুর রহমান জিকো। কিন্তু অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারেননি জিকো। মোহাম্মদ আব্দুল্লাহ আল বুলৌসী এগিয়ে নেন কাতারকে। ম্যাচটি শেষ হয় ১-০ গোল ব্যবধানে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: