ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ

25 June 2023, 6:38:02

লেবাননের বিপক্ষে হেরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয় বাংলাদেশের। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আজ মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো।

কঠিন সমীকরণের ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে ৩-১ গোলে হারালো লাল সবুজের দল। দাপুটে পারফরম্যান্সে ২০ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারালো লাল-সবুজ জার্সিধারীরা।

রোববার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। খেলার শুরুর ১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান রাকিক হোসেন। ৬৭ মিনিটে গোল করে ব্যাবধানে বাংলাদেশকে এগিয়ে নেন তারিক কাজী। খেলার একিবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।

সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে ভূটানকে হারাতেই হবে বাংলাদেশকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: