বিপিএল নিয়ে এলো সুখবর, জানা গেল শুরুর সম্ভাব্য সময়ও
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আশার কথা শোনালেন টুনার্মেন্টের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। শনিবার (২৪ জুন) বিপিএলের আগামী আসর নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন তিনি।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, জানুয়ারির ১০ তারিখ কিংবা এর আগে-পরেই শুরু হবে বিপিএল। মল্লিক বলেন, ‘এই বছর জাতীয় নির্বাচন আছে। নির্বাচনের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করবো। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে আমরা ১০ তারিখ বা এর আগে-পরে একটা সুইটেবল ডেট দেখে বিপিএল শুরু করবো।’
জানুয়ারির মাঝামাঝি বিপিএল শুরু হলেও প্লেয়ার্স ড্রাফট হয়ে যাবে চলতি বছরের সেপ্টেম্বরেই। এ ব্যাপারে মল্লিক বলেন, ‘প্লেয়ার্স ড্রাফটা চেষ্টা করবো সেপ্টেম্বরের থার্ড বা শেষ সপ্তাহে করে ফেলতে যেন প্রত্যেকে দল গোছাতে পর্যাপ্ত সময় পায়।’
অন্যদিকে বিপিএল কবে থেকে শুরু হবে সেটি অনেকাংশেই নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচনের ওপর। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে সে হিসেবে ধরেই বিপিএল শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। যদিও নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত না হওয়ায় বিপিএল শুরুর তারিখও চূড়ান্ত করা সম্ভব হয়নি আয়োজক কমিটির জন্য।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: