- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ভয় নেই আয়ারল্যান্ডের
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখন সবকিছু নড়াচড়া দিয়েও ওঠেনি ঠিকঠাক। ম্যাচের ফাঁকে এখনো এক দিন বাকি, মাঠকর্মীদেরও খুব একটা তাড়া নেই তাই। এর মধ্যেই অনুশীলন শুরু করে আয়ারল্যান্ড দল। তারা অনুশীলনে ছিল বেশ সিরিয়াসও। গতকাল লম্বা সময় ধরেই অনুশীলনে ব্যস্ত ছিল সফরকারীরা।
অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রস অ্যাডেইর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবি হওয়া আয়ারল্যান্ডের স্কোয়াডে ছিলেন না তিনি। বাঁহাতি এই ব্যাটার টি-টোয়েন্টি সিরিজে এসে ইতিবাচকই থাকতে চাইলেন, দিলেন আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা। সঙ্গে তিনি জানালেন, বাংলাদেশকে নিয়ে ভয় নেই তাদের।
রস অ্যাডেইর বলেন, বাংলাদেশ মাঝের ওভারগুলোতে খুব ভালো ব্যাটিং করেছে। মুশফিক বা বাকিদের ভেতর দারুণ অভিজ্ঞতা ছিল। সে (মুশফিক) অসাধারণ ব্যাট করেছে। ডিসিপ্লিন থাকা দরকার কিন্তু একই সঙ্গে আক্রমণাত্মকও। আমরা বাংলাদেশকে ভয় পাচ্ছি না। তাদের সঙ্গে সত্যিই ভালো খেলতে হবে।
কোন ধরনের ক্রিকেট খেলবেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সেটাই করতে চাই, যেটাতে ভালো। মনে হচ্ছে, ব্যাট হাতে আক্রমণাত্মক হব, আর বোলিং ও ফিল্ডিংয়েও। আমরা যদি সেটা করতে পারি, আপনি জানেন না কী ঘটবে। টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ সুখস্মৃতি আছে আয়ারল্যান্ডের। বিশ্বকাপে তারা হারিয়েছে ইংল্যান্ডকে। এই ফরম্যাট এলে দলগুলোর মধ্যে ব্যবধানও কমে আসে। রস অ্যাডেইরের মুখেও ফরম্যাট বদলে যাওয়ার স্বস্তি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: