- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
হেরে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল কাতার
নিজেদের মাঠেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করল কাতার। যার সঙ্গে সঙ্গে গড়ে ফেললো এক নতুন রেকর্ডও। তবে রেকর্ডটি অবশ্যই কাতারের জন্য সুখকর নয়।
আগের ২১ আসরে নিজেদের প্রথম ম্যাচে কখনোই আয়োজক দেশ হারের মুখ দেখেনি। রবিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পরাজয়ের স্বাদ পেল কাতার। আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক কাতারকে ২-০ হগোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।
ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করে এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর। গোলদাতা সেই ভ্যালেন্সিয়াই। এঙ্গোলো প্রেসিয়াডোর পাস থেকে গোলটি করেন তিনি।
২-০ গোলের লিড নিয়েই বিরিতিতে যায় ইকুয়েডর। বিরতির পর ঘুরে দাঁড়ানোর একাধিক সুযোগ পেলেও, আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় কোনো গোলই পাওয়া হয়নি কাতারের। ফলে আফসোসে পুড়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক সমর্থকদের। কাতারের ফুটবলাররা তো মাঠ ছাড়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়ে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: