- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
সহজ ম্যাচে কলকাতার হার, ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব
শেষ পর্যন্ত হেরেই গেল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে মুম্বাইয়ের বিপক্ষে ১০ রানের ব্যবধানে হেরেছে কলকাতা। মঙ্গলবার (১৩ মার্চ) আইপিএলের পঞ্চম ম্যাচ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান।
এদিন কলকাতার জার্সি গায়ে পঞ্চাশতম ম্যাচে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। সাকিবের কিপটে বোলিংয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবং শেষ পর্যন্ত মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যায় তারা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন কেকেআরের দুই ওপেনার নিতিশ রানা ও শুভাম গিল। দুজনের ওপেনিং জুটিতে আসে ৭২ রান। এর মধ্যে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেলেন নিতিশ রানা। গিল করেছেন ৩৩ রান। এ ছাড়া বলার মতো আর কেউ তেমন রান করতে পারেননি। আগে নামলেও সাকিব করেছেন মাত্র ৯ রান।
ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয় কলকাতা। মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ রানের ব্যবধানে পরাজিত হয় তারা। এর আগে বোলিংয়ে ২ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: