- ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির
- মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
- ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
- যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির শুভেচ্ছা
- দাম্পত্য জীবন মধুময় করতে যেসব আমল করবেন
- পরিবারসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ
- বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’: অপুর বিপরীতে আদর আজাদ ও নবাগত পীযূস
- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
রাতেই দেশে ফিরছেন সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে না খেলেই দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। অসুস্থ সন্তান ও মায়ের পাশে থাকতে সিরিজ শেষ হওয়ার আগেই ফিরতে হচ্ছে তাকে।
সোমবার সকালে শোনা যায়, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলে সাকিব দেশে আসবেন। বুধবার ২৩ মার্চ প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
কিন্তু বিকেলে জানা যায় সোমবারই তিনি বাংলাদেশে চলে আসবেন।
সাকিবের তিন সন্তান যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর অসুস্থ হয়ে পড়ে। তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি।
বড় মেয়ে আলাইনা ভুগছে ঠান্ডা জ্বরে আর ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইরাম ভুগছে নিউমোনিয়ায়।
এ ছাড়া সাকিবের মা হৃদরোগে আক্রান্ত। তিনিও ভর্তি আছেন হাসপাতালে।
সন্তান ও মায়ের অসুস্থতার কথা শুনে সাকিব দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: