- পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
- নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ
- ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
- দীর্ঘায়ু হতে চাইলে সকালে খালি পেটে আখরোট খান
- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
- এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
- পরিবারসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
- বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’: অপুর বিপরীতে আদর আজাদ ও নবাগত পীযূস
প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সিরিজের প্রশ্নে কিছুই বলেননি সাকিব
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে শেষ হয়েছে। এখনও বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। ক্রিকেটের সব ফরম্যাটের ম্যাচই খেলবে টাইগাররা। কিন্তু টেস্টে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কি না সেটা কখনও নিশ্চিত না।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে দুই ঘণ্টার ছুটি নিয়ে নিজের শো রুম উদ্বোধন করেন সাকিব। সেখানে সাংবাদিকদের সামনে নিজের শো রুম নিয়ে হাসি-ঠাট্টাতেই কথা বলেছেন তিনি। এরপর আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।
প্রথমে সাকিব বলেন, ‘আজ ছুটিতে আছি। খেলা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না।’ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার বিষয়ে সরাসরি জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে হাসিমুখে বলেছেন, ‘খোলাসা করার কিছু নেই… জানতে চান, জানতে পারবেন। আসেন নাস্তার সময় হয়ে যাচ্ছে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: