- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
ভারতীয় চিকিৎসককে বিয়ে করছেন ম্যাক্সওয়েল
পাঁচ বছর ধরেই ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ভিনি রমনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন গ্লেন ম্যাক্সওয়েল। বছর দুই আগে আংটি বদল করেছেন তারা। মহামারি করোনাভাইরাসের কারণে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে করা হয়নি। তবে এবার বিয়ের কাজটা সেরে নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
ইতোমধ্যেই তামিল ভাষায় লেখা ম্যাক্সওয়েল-ভিনি রমনের বিয়ের নিমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই কার্ড অনুযায়ী আগামী ২৭ মার্চ মেলবোর্নের ব্ল্যাকবার্ন রোডের একটি হলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা।
ম্যাক্সওয়েলের হবু স্ত্রী ভিনি রমন ভারতের তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। চেন্নাইয়ে তার জন্ম হলেও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। ভিক্টোরিয়ার মেন্টোন গার্স সেকেন্ডারি কলেজে তিনি পড়াশোনা করেছেন। বর্তমানে ভিনি পেশায় একজন চিকিৎসক। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান ভিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: