- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
লকডাউনের মধ্যেই চলবে জাহানারা-সালমাদের সিরিজ
সারা বিশ্বে এখনো করোনাভাইরাসের বিস্তার ঘটছে। সেই সঙ্গে মৃত্যুর ঘটনাও বাড়ছে। এরই মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৫ এপ্রিল থেকে আপাতত সাত দিনের লকডাউন দিয়েছে বাংলাদেশ সরকার। যদিও লকডাউন ঘোষণার দুই দিন আগেই (বৃহস্পতিবার) স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। অর্থাৎ স্বাভাবিকভাবেই আবারও স্থবির হতে যাচ্ছে দেশের ক্রিকেট। তবে বাংলাদেশ নারী ইমার্জিং দলকে নিয়ে ভিন্ন পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। (বিসিবি)
আজ (৪ এপ্রিল) থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ। স্রোতের বিপরীতে থেকে এই সিরিজ যথারীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হওয়ার কারণে প্রথম ম্যাচে এমনিতেই কোন বাঁধা নেই। তবে পুরোপুরি জৈব সুরক্ষা বলয়ে সিরিজটি মাঠে গড়াচ্ছে বলে বাকি ম্যাচগুলো নিয়েও আপাতত শঙ্কার কিছু দেখছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সিরিজকে সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছে বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সিরিজ চলবে। যে পরিবেশের মধ্যে দলগুলো আছে, দর্শক অ্যালাউ করছি না কিছু অ্যালাউ করছি না। প্রত্যেকেই বায়ো-বাবল সিকিউরিটির মধ্যে আছে। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। সরকারি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের সিরিজ চলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের প্রতি বার্তা হচ্ছে সিরিজ চলবে।’
উল্লেখ্য, সফরে সালমা-জাহানারাদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলার কথা দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামীকাল প্রথম ওয়ানডের পর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: