- ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা
- কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী
- সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
- সব পার্ক ও খেলার মাঠ হবে দখলমুক্ত: প্রধানমন্ত্রী
- ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- ক্ষমার দুয়ার সবসময় খোলা: ৬টি ইস্তিগফার ও তওবার দোয়া
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা
- ফের পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
- বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন টেন্ডুলকার।শনিবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি।কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন শচীন।
টুইট বার্তায় শচীন লেখেন, নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সাবধানে থাকুন।
৪৭ বছরের মাস্টার ব্লাস্টার ২৪ এপ্রিল ৪৮ বছরে পা রাখতে চলেছেন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে শচীনের।
১০০টি শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: