- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- পানিফলের স্বাস্থ্যগুণ
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
পবিত্র শবেমেরাজ ২৮ ফেব্রুয়ারি
দেশের আকাশে আজ বুধবার রজব মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৩ হিজরি সালের রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে পবিত্র শবেমেরাজ পালিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি (২৬ রজব) সোমবার দিবাগত রাতে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।
সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরির রজব মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এ জন্য বৃহস্পতিবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবেমেরাজ পালিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: