- লেপ-কম্বল আলমারিতে তুলে রাখার আগে যে নিয়ম মানতে ভুলবেন না
- রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সৌদি আরবে ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে রমজান শুরু
- কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
- সোনার দাম কমল
- শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
- শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা
- রোজায় নতুন মা ও শিশুর সুস্থতায় দিকনির্দেশনা
- প্রতিদিন কলা খাওয়া কি নিরাপদ?
- ফোন বারবার হ্যাং হচ্ছে, সমাধানে পরিবর্তন করুন ৪ সেটিংস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের দম্পতি ও দুই শিশুসহ নিহত ৫
সৌদি আরবের আবহা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
নিহতরা হলেন— রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের দুই কন্যা মোহনা (১৩) ও দেড় বছর বয়সী শিশু সুবাহ। পরিবারের অপর কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া একই দুর্ঘটনায় গাড়িচালক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণপুর পাটোয়ারী বাড়ির আবুল হোসেন পাটোয়ারী খোকার ছেলে হোসেন মোহাম্মদ জিলানী প্রকাশ বাবর (৩০) নিহত হন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সৌদি আরব সময় রাত প্রায় ৩টা (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবিত্র উমরাহ হজ পালন শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে পবিত্র উমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
সোমবার সকালে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। নিহতের মা খুকি বেগম শোকে দিশেহারা হয়ে পড়েছেন, বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। বাবা শহিদ উল্যাহ শয্যাশায়ী হয়ে পড়েছেন। বড় ভাই ও স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম বলেন, “পরিবারের এমন মর্মান্তিক পরিণতি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
নিহত মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূইয়ার মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। লাশ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: