- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এসব তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত মঙ্গলবার (২৬ আগস্ট) শাহ আলম শিল্প এলাকায় অবস্থিত একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মোট ৫৩ জনের নথি যাচাই করা হয়। এর মধ্যে ৩৫ থেকে ৫০ বছর বয়সী ৩৬ জন বাংলাদেশির বৈধ ভ্রমণ নথি ছিল না, অনেকে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিলেন এবং কেউ কেউ পাসের শর্ত ভঙ্গ করেছেন বলে মহাপরিচালক জানান।
আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। এ বিষয়ে জাকারিয়া সাবান বলেন, অবৈধভাবে অবস্থানকারী, ভিজিট পাসের অপব্যবহারকারী এবং তাদের নিয়োগকারী বা সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন আইন প্রয়োগে কোনো আপস করা হবে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: