- জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
- ইফতারে বেলের শরবত শরীর চাঙা রাখে, রোগ নিরাময়েও সিদ্ধহস্ত
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
- আপাতত তেলের দাম বাড়াবে না সরকার
- রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, নিহত ১
- আজ আকাশে দেখা যাবে ব্লাড মুন: কখন, কীভাবে দেখবেন?
- রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর ৫ উপায়
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
- ইরাকসহ ১৫ দেশে সতর্কতা, মার্কিন নাগরিকদের দ্রুত সরার নির্দেশ
- ইফতারে গ্যাস্ট্রিক দূর করে যেসব খাবার
১৯ বাংলাদেশিকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে
তুরস্কে ভূমিকম্পের পর দুর্গত এলাকা থেকে ১৯ বাংলাদেশিকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। সেহেলি সাবরিন জানান, নিখোঁজ দুই বাংলাদেশিকে উদ্ধারের পর তারা এখন ভালো আছেন। এছাড়া ভূমিকম্প দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য ৬১ সদস্যের একটি দল পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে।
তিনি জানান, দলটি আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করবে। তারা বিভিন্ন প্রকার মানবিক সাহায্য দেবেন।
উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপ প্রদেশে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: