নিউইয়র্কে গাড়িচাপায় নোয়াখালীর যুককের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাইভেট কারচাপায় নোয়াখালীর সোনাইমুড়ীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার টার দিকে নিউইয়র্কের ম্যানহাটান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনুভব খান মুন্না বরকত (২৪) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবগ্রামের জালাল আহম্মদের ছেলে।
দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুন্না মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দেওয়ার সময় এক গাড়িচাপায় তিনি আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান, মুন্না ম্যানহাটানে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করত এবং ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত। তিন বছর আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: