- কাঁঠালের বিচির গুণাগুণ
- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে।
জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুম নারীশক্তির মুখ্য সংগঠক হয়েছেন। শীর্ষ নেতৃত্বের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনজিলা ঝুমা রয়েছেন।
শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পাঁচজন। তারা হলেন, হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬ জন। তারা হলেন, দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।
এ ছাড়া যুগ্ম মুখ্য সংগঠক পদে ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম দায়িত্ব পেয়েছেন। সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: