জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
13 April 2026, 5:55:52
বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে এই সম্মেলন ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: