জামায়াতের আমিরের খোঁজ-খবর নিলেন মির্জা ফখরুল
19 July 2025, 11:02:57
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। এরপর তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ডা. শফিকুর রহমানকে দেখতে রাত ৮টার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে যান বিএনপির মহাসচিব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: