- আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় ব্লকের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার বিকালে রাজধানীর মিন্টো রোডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত থেকে এই ঘোষণা দেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে “বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ”। আমরা সকলকে একত্রিত করতে এই জমায়েতের ব্যবস্থা করেছি। এখান থেকে গিয়ে আমরা এখন আমরা শাহবাগ অবরোধ করবো। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে না, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।’
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে তারা হত্যা-খুন করেছে। ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক বিডিআরদের পিলখানায় হত্যা করা হয়েছে। শাপলায় গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে, আর নয়। আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এ বাংলাদেশে থাকতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, হাসিনা ছিল মোদির বেতনভুক্ত কর্মচারী। এখন থেকে বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ড থেকে নির্ধারিত হবে। বিদেশের প্রেসক্রিপশন এদেশে আর চলবে না।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: