ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

এবার সমন্বয়কদের নিয়ে শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য

30 December 2024, 11:48:15

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একবার ভারতের মাটি থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। নিউইর্কে আওয়ামী লিগের এক সভায় তার একটি অডিও বার্তা শোনানো হয়, যেখানে তিনি বিভিন্ন রহস্য এবং অভিযোগ তুলে ধরেন। খবর হিন্দুস্থান টাইমস বাংলার।

শেখ হাসিনা বলেন, ‘‘সমন্বয়কদের কেউ বলছেন, কোনও মৃতদেহ পেলে ময়নাতদন্ত করা যাবে না। এর অর্থ কী? রহস্য রয়েছে।’’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লিগের নেতা-কর্মী, ব্যবসায়ী এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং হত্যার মামলায় কোনও সীমা নেই। হাসিনা দাবি করেন, গ্রেফতার এবং নির্যাতনের পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো বিচার পাচ্ছে না।

সংবিধান বদলানোর ডাক এবং আওয়ামী লীগের লড়াই
শেখ হাসিনা তার বার্তায় আরও বলেন, “যতই চেষ্টা হোক, আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে, সেটা কেউ পারবে না।”

তিনি আরও বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, একদিন বাংলাদেশ এর জবাব দেবে। লাশের মিছিল যতই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক না কেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই।’’

হাসিনা ড. ইউনূস সরকারকে দায়ী করে বলেন, “এ সকল অপকর্ম এবং লাশের দায়ভার তাদেরই নিতে হবে, এবং এসবের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।”

এ বছরের ৫ অগস্টে বিশাল এক গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

এরপর থেকে হাসিনার বিরুদ্ধে চলতি বছরে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে গণহত্যার মামলা অন্যতম। এবং গণহত্যার বিচার করতে হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। এরই মধ্যে সরকার ভারতের কাছে পাঠানো হয়েছে বার্তা। তবে, এ ব্যাপারে ভারত এখনো কোনো বার্তা পাঠায়নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: