খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ফখরুল
22 June 2024, 6:33:16
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেল ৩টার পরে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: