- যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের
- মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১
- বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
- জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
- ফাইনালে আর্জেন্টিনা, স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
রিজভীকে তালিকা প্রকাশ করতে বললেন ইসি আনিছুর
কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, উনার (রিজভী) কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলেন। এটা আমরা বলবো না কিছু। উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা উনার অমূলক ধারণা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আনিছুর রহমান বলেন, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, তারা রাষ্ট্রের কর্মচারী। কোনো দলের বা সরকারের কর্মচারী না।
তিনি আরও বলেন, সংবিধানে বলা আছে নির্বাহী বিভাগের সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। নির্বাচন কমিশন যাকে যেখানে দায়িত্ব দেওয়া প্রয়োজন, তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব যদি পালন না করে- অপরাধ যেটা হবে, সে অপরাধের জন্য তিনি দায়ী হবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: