জমি-জমা, বাড়ি-ঘর নেই হাজী সেলিম পুত্রের
ঢাকা-৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিম পুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম। পুরান ঢাকার অন্যতম প্রভাবশালী এ পরিবারের ছেলে হয়েও নিজের নামে বাড়ি, এপার্টমেন্ট, জমি ও দালান বলতে কিছুই নেই। মৎস খামার, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও স্বর্ণালংকাও নেই। এমনকি নিজের কাছে কোন বৈদেশিক মুদ্রাও নেই।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–০৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত নির্বাচনে তার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ঢাকা-০৭ আসনের সংসদ সদস্য ছিলেন।
মোহাম্মদ সোলায়মান সেলিমের হলফনামায় দেখা গেছে, ১ কোটি ৪৬ লাখ ১ হাজার ৯৩৮ টাকা ব্যবসা খাতে রয়েছে। চাকরী ও পেশা খাতে তার কোন আয় নেই। তবে শেয়ার বাজারে তার মাত্র ২ লাখ ১৫ হাজার ৫৫৮ টাকা বিনিয়োগ আছে।তার নগদ অর্থের পরিমাণ ১১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৯২২ টাকা, ব্যাংক ও আর্থি প্রতিষ্ঠানে জমা আছে ২০ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। ৫৫ লাখ টাকার বাস, ট্র্যাক, মটরগাড়ী ও মটরসাইকেল আছে। অন্যান্য ব্যবসা খাতে মূলধনের পরিমাণ ৩ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা। স্থায়ী আমানতে বিনিয়োগের পরিমাণ ৩১ লাখ ৪৪ হাজার ৮৭৭ টাকা।
আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: