- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- খেজুরের বিস্ময়কর গুণ
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
ডোনাল্ড লুর চিঠির জবাবে যা বলল বিএনপি
সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো চিঠির জবাব দিয়েছে বিএনপি। বুধবার রাতে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
চিঠিতে যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপের পরিবেশ নেই।
আরও পড়ুন: ‘সরকার যদি চাপ দেয়, আপনারা পদত্যাগ করুন’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় তার স্থলে দায়িত্ব পালন করা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠিতে সই করেছেন।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। কিন্তু দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
চিঠির বিষয়বস্তুর বিষয়ে রিজভী যুগান্তরকে বলেন, চিঠিতে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাধুবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশে কার্যত সংলাপের কোনো পরিবেশ নেই। সংকট উত্তরণে এখন সরকারকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। সরকারকে পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের।
জবাব পাঠানোর আগে মঙ্গলবার রাতে চিঠির বিষয়বস্তু নিয়ে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেখানে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করেন নেতারা। এই বৈঠকে সংলাপ ইস্যুতে বিএনপিকে দেওয়া ডোনাল্ড লুর চিঠির উত্তর দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: