- ফ্যামিলি কার্ডে সঠিক তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে যা পাওয়া গেল
- ২০১০-এর সাথে ৭ মিলের কারণে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন!
- ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আভাস
- জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা
জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরে আলহাজ বরকত খানকে সভাপতি ও মো. কালু শেখকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে মো. ইব্রাহিমকে সভাপতি ও কাজী সেলিম সারোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সমাপনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতার নাম ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। এ ছাড়া অবিলম্বে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার ব্যাপারেও অঙ্গিকার করেন তিনি।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান সাংবাদিকদের জানান, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রোধসহ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব বাছাই করা হয়েছে।
সাংগঠনিক ভাবে দক্ষ এ নেতৃবৃন্দ ঢাকা মহানগরে জাতীয় শ্রমিকলীগকে আরো গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: