ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

ঢাকা তিতুমীর ও বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

1 November 2023, 11:10:29

টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার সকালে তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে গুলশান এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে।

তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ হয়।

সকালে অবরোধের সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ছাড়া সকালে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: