- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
আজ ফের রাজধানীতে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ-বিএনপি
দেশর বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সামনেই নির্বাচন তাই রাজপথ দখলে নিজেদের শক্তি প্রদর্শন করছে রাজনৈতিক এই দুই বড় দল। এরই অংশ হিসেবে আজ আবারও মুখোমুখি অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি না নিয়ে মহানগরীর সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে।
সোমবার (৩১ জুলাই) সরকার পতনের আন্দোলনের দাবিতে সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সমমনা অন্য দলগুলোও একই কর্মসূচি পালন করবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, শনিবার রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে।
এদিকে আওয়ামী লীগ আজ শান্তি সমাবেশের মতো পাল্টা কর্মসূচি ঘোষণা না করলেও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে মহানগরীর সব থানা ও ওয়ার্ডে নেতাকর্মীর ‘সতর্ক অবস্থান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে গতকাল তা স্থগিত করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: