- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
বিএনপির ২৭ তারিখের মহাসমাবেশ স্থগিত, নতুন তারিখ ঘোষণা
অবশেষে বদলে গেলো বিএনপির মহাসমাবেশের তারিখ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য ২৭ তারিখের মহাসমাবেশ স্থগিত করে আগামী শুক্রবার (২৮ জুলাই) নতুন তারিখ ঘোষণা করেছে দলটি।
বুধবার (২৬ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। নতুন এ সিদ্ধান্তের কথা ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মৌখিকভাবে অবগত করেছে দলটি।
প্রসঙ্গত, গত ২২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। সমাবেশের জন্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বিএনপি সেখানে সমাবেশে করতে চায় না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: