- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- খেজুরের বিস্ময়কর গুণ
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গেলেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল হয়েছে বলে সম্প্রতি গুঞ্জন উঠেছিল। তবে এমন গুঞ্জন মিথ্যা প্রমাণ করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী লিপি ওসমান। বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ দম্পতি নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান।
শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান এ সম্পর্কিত একটি ভিডিও তার নিজস্ব ফেসবুক আইডিতে আপলোড করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তার বাবা ও মা নিরাপদে নিউইউর্কে পৌঁছেছেন।
এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে, শামীম ওসমানের ভিসা বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার পক্ষ থেকে দেশের বেশ কয়েকজনের ওপর স্যাংশন আরোপ করা হয়েছে। তবে সবার নাম প্রকাশ করা হয়নি। এ কারণে তার মধ্যে শামীম ওসমানের নাম রয়েছে বলে গুঞ্জন ছিল।
যদিও শামীম ওসমান সম্প্রতি একাধিক বক্তব্যে এটি অস্বীকার করে জানিয়েছিলেন, তার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।
এদিকে আমেরিকা পৌঁছে শামীম ওসমান অডিওবার্তায় বলেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালায় তারা বাংলাদেশের বন্ধু না দুশমন। তাদের মনে রাখতে হবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ। এ ধরনের অপপ্রচার যারা চালায় তাদেরই ইয়েলো জার্নালিস্ট বলে।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি ওসমান সবশেষ নিউইয়র্কে গিয়েছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: