- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
নিজেদের একদফা সম্পর্কে জানালো আওয়ামী লীগ
বিএনপির পর এবার এক দফা ঘোষণা করলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ‘আওয়ামী লীগেরও একদফা, শেখ হাসিনার অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না’ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির শেখ হাসিনার পদত্যাগের স্বপ্ন পূরণ হবে না। বিএনপির বিরুদ্ধে এবার খেলা হবে। জঙ্গিবাদ লুটপাট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের এক দফা সংবিধান সম্মতভাবে নির্বাচন করা। বিদেশি বন্ধুদের বলতে চাই আপনাদের মতো আওয়ামী লীগও চায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যারা সুষ্ঠু নির্বাচন করতে বাধা দিতে চায় তাদের প্রতিহত করবে আওয়ামী লীগ।
এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: