- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের গ্রেপ্তার
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসেরও মহাসচিব।
শনিবার বিকালে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আহমদ আবদুল কাদের ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের নাশকতা ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি।
ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মাহবুব আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আহমদ আবদুল কাদের আমাদের কাছে গ্রেপ্তার আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।’
সম্প্রতি আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় আরও অনেক নেতার নাম আছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: