ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

খালেদা জিয়াকে উপহার পাঠালেন চীনা দূতাবাস

24 June 2023, 6:14:38

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গনমাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (২৩ জুন) বিকালে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে এসব উপহার পৌঁছে দেওয়া হয়।

তিনি বলেন, কিছু প্যাকেট পাঠিয়েছে। শুক্রবার হওয়ায় আমরা কেউ কার্যালয়ে ছিলাম না। জেনেছি, প্যাকেটের ওপরে ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) নাম লেখা ছিল। প্যাকেটগুলেঅ ওনাকে পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: