- পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত
- চার জাহাজে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল
- সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
- ‘হাওয়া’র রেকর্ড ভেঙে দিলো ‘বনলতা এক্সপ্রেস’
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
নাইকো দুর্নীতি মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে মামুন
তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন নাইকো দুর্নীতি মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। বুধবার (১০ মে) বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্টে এ আবেদন করেন ব্যবসায়ী মামুন। সেই সঙ্গে বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমও এ মামলার বিচার স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।
গত ১৯ মার্চ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ এই আসামিদের বিচার শুরু হয়। নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সেদিন ঢাকার বিশেষ জজ আদালত ১৯ মে সাক্ষগ্রহণের দিন ধার্য করেন।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: