ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

খালেদা জিয়ার উপদেষ্টা কবীর হোসেন আর নেই

3 May 2023, 6:33:19

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাজশাহীর বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট কবির হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার (৩ মে) বেলা ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রবীণ রাজনীতিক কবির হোসেন নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ডায়াবেটিস ছিল। এ ছাড়া হৃদরোগ, স্ট্রোক, কিডনি এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কবির হোসেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নির্বাচন করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। সর্বশেষ গত ৪ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ ক্লান্ত শরীর নিয়ে জনতাকে অভিনন্দন জানাতে মঞ্চে এসেছিলেন তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: