- এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা
- সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
- এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- মুখের ঘাম এড়াতে পাউডার কতটা কার্যকর
- গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার (২ মে) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে অনেক কম হলেও মে মাসে স্বাভাবিক বৃষ্টি হবে। এ মাসে এক থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে প্রচণ্ড কালবৈশাখী এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে।
অধিদপ্তর বলেছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি প্রচণ্ড তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: