- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- ঈদের ছুটি বাড়ল
৪১ জেলায় তাপদাহ, তিন বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
দেশের তিনটি বিভাগ ও চারটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে দেশে সর্বোচ্চ তাপমাত্রা আবারও ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তবে তিনটি বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১৪টি, খুলনা বিভাগের ১০টি এবং রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তিনি আরো জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
বুধবার (২৬ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কক্সবাজারে এবং সর্বনিম্ন ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: