- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- ঈদের ছুটি বাড়ল
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে তারা। এ সময় বলা হয়েছে, কুমিল্লা ও ঢাকা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।এ ছাড়া আগামী ২ দিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচদিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
শুক্রবার (২৫ মার্চ) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: