- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- পানিফলের স্বাস্থ্যগুণ
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (৪ মার্চ) সকাল থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার শ্রীমঙ্গলে সর্বোনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর কিছুটা উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে পরবর্তী নির্দেশনার জন্য সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: