- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
চেয়ারে বসে প্রথম দিন যেসব কাজ করলেন জায়েদ খান
সব জল্পনা ও নানান সিনেম্যাটিক ঘটনার পর টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন চিত্রনায়ক জায়েদ খান।এর আগে গত বুধবার (২ মার্চ) চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে আর কোনও বাধা রইলো না আর। আদালতের রায় পাওয়ার পর বিকেলেই এফডিসিতে যান এই নায়ক। ১ মাস ৪ দিন পর সেখানে গিয়ে দেখেন সমিতির অফিসে তালা দেওয়া।
পরবর্তীতে সভাপতি ইলিয়াস কাঞ্চনের হুঁশিয়ারিতে রাত আনুমানিক ৮টার দিকে সমিতির অফিসের তালা খুলে দেওয়া হয়। সমিতির অফিসে ঢুকে নিজের কাঙ্ক্ষিত চেয়ারে বসেন জায়েদ খান। এ সময় তার সঙ্গে ছিলেন কালজয়ী অভিনেত্রী সুচরিতা, অরুণা বিশ্বাস, চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে নিজের দায়িত্ব পালন করা শুরু করেছেন জায়েদ খান।
তিনি গণমাধ্যমকে জানান, “আজ ১টার দিকে সমিতির অফিসে এসেছি। এসেই ধোয়ামোছার কাজ করিয়েছি। এরপর সংগঠনের পক্ষ থেকে ‘ট্র্যাপ’ নামে একটি সিনেমার মহরতে উপস্থিত হয়েছিলাম। সংগঠনকে এগিয়ে নিতে আমরা একটি মিটিংও করেছি। আগামীকাল কার্যনির্বাহী সভা রয়েছে। সেজন্য সবার সঙ্গে কথা বলছি। আমাদের নির্বাচিত সব সদস্যের একসঙ্গে ছবি বোর্ডে টানানোর কাজ করেছি। চেয়ারে বসেছি, এখন পুরোদমে কাজ চলবে।”
তিনি আরও বলেন, ‘প্রথম থেকে আমি কোনো অন্যায় করিনি। এর আগে আদালতের রায়ের পর আমি চাইলে চেয়ারে বসতে পারতাম, কিন্তু বসিনি। আমি চেয়েছিলাম, পুরো বিষয়টি সুরাহা হলেই নিয়ম মেনে চেয়ারে বসব। আমার সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে আজ দেখা হয়েছে। কাঞ্চন ভাই খুশি। আমাদের কথা হয়েছে, একসঙ্গে দায়িত্ব পালন করব।’
এর আগে গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে জয়ী হন জায়েদ খান। পরাজিত প্রার্থী নিপুণ আক্তার পুনরায় ভোট গণনা করার আবেদন জানান। সেখানেও জয় পান জায়েদ। এরপর তার বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলে আপিল করেন নিপুণ। সুরাহা না হওয়ায় বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়। অবশেষে বুধবার (২ মার্চ) হাইকোর্টের রায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন জায়েদ খান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: