সর্বশেষ
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
মৃত্যু ৫৪, শনাক্তের হার বেড়ে ১৮.৫৯ শতাংশ
18 June 2021, 6:05:07
মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৮৩ জনের শরীরে। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশে।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে তিন হাজার ৮৮৩ জন। মোট শনাক্তের সংখ্যা আট লাখ ৪৪ হাজার ৯৭০ জন।
উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা সাত লাখ ৭৮ হাজার ৪২১ জন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: