- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত একজন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির নতুন আমঘাটায় শনিবার (১৩ মার্চ) দুপুরে শক্তিশালী ককটেল বিস্ফোরণে এক ট্রলি চালক নিহত হয়েছেন এবং এ ঘটনায় অপর দুই জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ট্রলি চালকের নাম জালাল বেপারী। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির নতুন আমঘাটার জালাল বেপারীর ছেলে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, জমি থেকে আলু পরিবহন করতে স্থানীয়রা ট্রলি নামে একটি যান ব্যবহার করে থাকে। নিহত জালাল ব্যাপারি ও দেলু ব্যাপারি ওরফে কাইল্লার দুইটি পক্ষ আলু পরিবহনের এই ট্রলি নিয়ন্ত্রণ করে। সেই ট্রলির সিরিয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে দেলু বেপারী তার চাচাতো ভাই জালাল ব্যাপারির শরীরে ককটেল নিক্ষেপ করলে মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: