- সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ
- মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
- রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক: গোলাম পরওয়ার
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’
- জুমার নামাজের সময় পুলিশ কম্পাউন্ডে বিস্ফোরণ, নিহত ১৬
- শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- রংপুর অভিমুখে আট দফা দাবিতে ১১ দলের লংমার্চ শুরু
জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয়।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।’
তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার রোধে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, গুজব, গুঞ্জন ও অপপ্রচার রুখতে প্রতিটি গণমাধ্যমকে নিজস্ব উদ্যোগে নিয়মতান্ত্রিক ‘ফ্যাক্ট চেকিং’ বা তথ্য যাচাইয়ের ব্যবস্থা করতে হবে।
দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে তথ্য যাচাইয়ের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, বিগত দিনের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঝুঁকি মোকাবিলা করে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: