নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা: খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
আজ রবিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে দেশের আট বিভাগ থেকে নির্বাচিত মোট ৩৯ জন নারীর মধ্যে পাঁচজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন।
এছাড়া বিভাগভিত্তিক আরও নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগ থেকে: আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার, মোছা. আফরোজা ইয়াসমিন।
আরও দেখুন
dhakatimes24
বিজ্ঞান ও মহাকাশ বই
প্রযুক্তি সংবাদ
রাজশাহী বিভাগ থেকে: লতা খাতুন, রিজু তামান্না, মোছা. রাশেদা বেগম, রাজিয়া খাতুন, সুমাইয়া ইসলাম।
চট্টগ্রাম বিভাগ থেকে: আসমা আক্তার কনা, বেগম তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম, শমলা বেগম।
সিলেট বিভাগ থেকে: কুলসুমা বেগম, মোছাম্মৎ আমিনা বেগম, মোছা. রহিমা বেগম, কাঞ্চন বেগম, রিফাত আরা রিফা।
খুলনা বিভাগ থেকে: তারানা তাবাচ্ছুম, মোছা. ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন, মোছা. রাজিয়া খাতুন।
রংপুর বিভাগ থেকে: ফরিদা পারভীন, রিক্তা বানু, মোছা. রাশেদা বেগম, মোছা. পারভীন আক্তার, খন্দকার আবিদা সুলতানা রিয়া।
বরিশাল বিভাগ থেকে: মোছা. নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার, রিতা ব্রহ্ম।
ময়মনসিংহ বিভাগ থেকে: নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম, তাহমিদা।
নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই নারীদের সম্মাননা দেওয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার কার্যক্রম দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এমন স্বীকৃতি নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্প সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: