উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রতিষ্ঠা পেয়েছে: প্রধানমন্ত্রী
17 May 2021, 9:41:23
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক বাধা পেরিয়ে দেশে আসতে হয়েছে। আসার পর নানা ষড়যন্ত্র হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, সেই সময় জনগণ এবং নেতাকর্মীদের পাশে পেয়েছেন। আজ সোমবার (১৭ মে) সকালে ভিডিও কনফারেন্সে কেবিনেট বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতাকে সফল করতেই দেশে এসেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া হবে। দেশের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: