- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু
- কাঁঠালের বিচির গুণাগুণ
- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কেউ বিকল্প চিন্তা করলে তা জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক হবে।
রবিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বরাতে এই তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি যে সময়সূচি ঘোষণা করেছেন, সে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন নিয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অগ্রগতির চিত্র উপস্থাপন করেন বলেও জানান প্রেস সচিব।
আসন্ন দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন, যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।
জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: