- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, বাস-ট্রেন-লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়
নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। নগরীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে শনিবার যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। সদরঘাটে আজ সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে। পুরো সদরঘাট এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।
এবারের ঈদে দীর্ঘ নয় দিনের ছুটি ছিল, যা শেষ হচ্ছে আজ। রবিবার প্রথম কর্মদিবস। এজন্য রাজধানীতে ফেরা মানুষের চাপ বেড়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লঞ্চ কর্মীরা বলছেন, গত দুদিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষের জট দেখা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছে কিছু কিছু মানুষ। সবকিছু মিলিয়ে রাজধানী এখনো অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।
সদরঘাট ঘুরে জানা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখেই দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা রুটে সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: