- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- দাম কমল জেট ফুয়েলের
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
ঢাকার উদ্দেশে বেইজিং ছাড়লেন ড. ইউনূস
চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার জন্য যাত্রা করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই।
এর আগে, ২৬ মার্চ চীনে পৌঁছান ড. ইউনূস। সফরের প্রথম দিনে চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরদিন ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।
চীনের বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. ইউনূস। আজ ফিরছেন দেশে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: