- বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা
- সব পার্ক ও খেলার মাঠ হবে দখলমুক্ত: প্রধানমন্ত্রী
- টানা বৃষ্টির পর স্যাঁতসেঁতে পরিবেশ যেসব রোগের কারণ
- রাতে ফোন ব্যবহারের সময় ‘ডার্ক মোড’ অন করা চোখের জন্য কতটা নিরাপদ?
- দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন গোবিন্দ
- বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?
- এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
- সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- তিন নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবনের শঙ্কায় ২ জেলা
- ফের পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
রমজানে ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করার আহ্বান প্রধান উপদেষ্টার
রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি। এতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন তিনি।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।
প্রসঙ্গত, দেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু হবে এবং আজ শনিবারই প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: