- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- দাম কমল জেট ফুয়েলের
প্রধান উপদেষ্টার সঙ্গে আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব-আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।
বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ এই বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাত স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে।’
ইউএই’র স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি’। এ সময়ে উভয় নেতা ডব্লিউজিএস-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, ‘ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।’
মোহাম্মদ আল ওয়াইস বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যখাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলোর প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান। তিনি ১০ লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় ইউএই সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: